২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে।

জামায়াতে ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন। সেইসঙ্গে বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত মার্সেলো বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়ার প্রত্যাশা ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

সাক্ষাতকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।