চট্টগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে ২ ঘণ্টার বৈঠক তারেক রহমানের
এর আগে কক্সবাজার ও চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণসহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন সরকারপ্রধান।
চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে টানা দুই ঘণ্টা বৈঠক করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাতে চট্টগ্রাম নগরীর ‘রেডিসন ব্লু’ হোটেলে সভা শুরু হয় রাত সোয়া ৮টায়া; চলে প্রায় ১০টা পর্যন্ত।
রুদ্ধদ্বার এ বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
এদিন সকাল পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে চড়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী পৌঁছান তারেক রহমান।
তিনি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করে হেলিকপ্টারে চড়ে যান বাঁশখালীর বাহারছড়ায়। সেখানে তিনি পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এরপর দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপ্রধান।
বিকালে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন।
এরপর বিকালে ত্রাণ বিতরণের আরেক কর্মসূচিতে যোগ দিতে আসেন হাটহাজারী সরকারি কলেজ মাঠে।
সেখান থেকে রেডিসন ব্লুতে সাংগঠনিক সভা করে রাত ১০টা ২০ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার পথে রওনা হন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গুলশানের বাসভবনে পৌঁছান রাত সোয়া ১১টার দিকে।
আরও পড়ুন:
