২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু বলেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 12:24 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার।

শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু বলেনি।

গত ১৭ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার তার পরিচয়পত্র পেশ করেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হয়েছেন। 

২০২৩ সালের ডিসেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা আহমেদ মারুফ চলতি বছরেরে মে মাসের প্রথমার্ধে হঠাৎ করে ছুটিতে যান। এরপর তিনি আর ফেরেননি।

নতুন হাই কমিশনার হিসেবে আসা পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা ইমরান হায়দার সবশেষ মিয়ানমারে রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তাজিকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।