১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে কোকোর কবর জিয়ারতে তারেক রহমান

পরিবারের সদস্যদের নিয়ে কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীর দিনে বনানী কবরাস্থানে যান বিএনপি চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 08:51 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেণ তারেক রহমান।

শনিবার বিকালে পরিবারের সদস্যদের নিয়ে কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীর দিনে বনানী কবরাস্থানে যান বিএনপি চেয়ারম্যান। 

কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং এ দম্পতির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে ছিলেন তারেকের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

কবরের সামনে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ করেন। পরে মোনাজাতে অংশ নেন সবাই।

কবর জিয়ারত শেষে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে মিলাদ মাহফিলেও অংশ নেন বিএনপি চেয়ারম্যান।

২০১৫ সালের ১৪ জানুয়ারি মালয়েশিয়াতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। পরে তার মরদেহ ঢাকায় এনে বনানীতে দাফন করা হয়।