খালেদার মৃত্যু: তারেকের হাতে শোকবার্তা পৌঁছে দিলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী
চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইতে সই করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিজিথা হেরাথ।
খালেদা জিয়ার মত্যুতে শ্রীলঙ্কা সরকারের পাঠানো শোক বার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ।
বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেন তিনি।
সাক্ষাতের সময়ে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে হাই কমিশনার ধর্মপাল বিরাক্কোডি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে শোক বইতে সই করে প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী।
