২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই দেশে ফিরে হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

“নতুন নতুন চিন্তা চেতনার মাধ্যমে এদেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই ঢাকায় ফিরে দেশ ও রাজনীতির হাল ধরবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন মির্জা আব্বাস। 

তবে তার ফেরার দিনক্ষণ নির্দিষ্ট করে বলেননি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। 

মির্জা আব্বাস বলেন, “আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী পেয়েছি।  অতঃপর তাদের উত্তরসূরী আমাদের নেতা তারেক রহমানের মত মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি।

“আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে  দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনার মাধ্যমে এদেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি।”

বুধবার সকালে রাজধানীর ফার্মগেইটের ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলছিলেন মির্জা আব্বাস।

বিস্তারিত আসছে