১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাই ও শ্বশুরের কবর জিয়ারত তারেকের

এক দশক আগে মালয়েশিয়ায় কোকোর মৃত্যু হয়।

ভাই ও শ্বশুরের কবর জিয়ারত তারেকের
কোকোর কবরের পাশে তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 10:46 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

বাবার কবর জিয়ারতের পরদিন ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুর ২টার দিকে বনানী কবরস্থানে পৌঁছান তিনি। এরপর কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

এসময় সুরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারেক।

এরপর তারেক রহমান যান বনানীর সামরিক কবরস্থানে, যেখানে শায়িত আছেন তার শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। সেখানে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারেক রহমান।

শ্বশুরের কবরের পাশে বিএনপি নেতা তারেক।

শ্বশুরের কবরের পাশে বিএনপি নেতা তারেক।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময়ে লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। একদিন পরে কোকোর মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরা তারেক রহমান সেদিন সংবর্ধনা, বক্তৃতা শেষে মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। পরদিন বিকালে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এদিনই তিনি ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সেরেছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে।