২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি

নানা কর্মসূচির মধ্য দিয়ে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিএনপি নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 11:26 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ‘জাতীয় উদযাপনে কমিটি’ গঠন করা হয়েছে।

সোমবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি এ কমিটির সদস্য সচিব।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবলু, মাহবুবে রহমান শামীম, শাহীদ শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ।

১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এ দিনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।