১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পরিবেশ সৃষ্টি হলে’ অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক: অধ্যাপক জাহিদ

‘‘ডা. জোবাইদা রহমান ম্যাডামের সাথে এসেছেন এবং এটা শুরু নয়, এটা উনাদের দেশ। উনারা আসবেন এটাই স্বাভাবিক। আসতে দেওয়া হয় নাই, সেজন্য আসতে পারেন নাই,” বলেন তিনি।

‘পরিবেশ সৃষ্টি হলে’ অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক: অধ্যাপক জাহিদ
চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান। ছবি:বিএনপি মিডিয়া সেল

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 07:41 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

চার মাস লন্ডনে কাটিয়ে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ’পরিবেশ সৃষ্টি হলে’ অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’র সামনে ব্রিফ্রিংয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা বিষয়ক এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক জানতে চান, জোবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। তারেক রহমান কবে নাগাদ ফিরবেন। কারণ আপনি চার মাস লন্ডনে তার সঙ্গেই ছিলেন।

জবাবে জাহিদ হোসেন বলেন, ‘‘আপনি একজন সাংবাদিক। সাংবাদিকদের অনুসন্ধানী মন আছে সেই অনুসন্ধানী মন থেকে আপনাদের বোঝা উচিত জোবাইদা রহমান ১৭ বছর পর আজকে এসেছেন। ব্যারিস্টার জায়মা রহমান (তারেক রহমান ও জোবাইদা রহমানের মেয়ে) আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিয়েছেন।

মায়ের বিদায় বেলায় হিথ্রো বিমানবন্দরে পরিবারের সঙ্গে তারেক রহমান।

মায়ের বিদায় বেলায় হিথ্রো বিমানবন্দরে পরিবারের সঙ্গে তারেক রহমান।

‘‘ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি বৃটেনে (যুক্তরাজ্যে) বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনরুদ্ধার প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন। অল্প কিছুদিনের মধ্যে হয়ত সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন।”

চার মাস পর এদিন সকালে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানকে নিয়ে দেশে ফেরেন।

তাদের সঙ্গে দেশে ফেরেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন। তিনি গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার খালেদা জিয়ার লন্ডন যাত্রা থেকে তার সঙ্গেই ছিলেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসদের তত্ত্বাবধানের পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দেখভাল করেন।

‘সময় বলে দেবে’ জোবাইদা কতদিন থাকবেন

অধ্যাপক জাহিদ বলেন, ‘‘ডা. জোবাইদা রহমান ম্যাডামের সাথে এসেছেন এবং এটা শুরু নয়, এটা উনাদের দেশ। উনারা আসবেন এটাই স্বাভাবিক। আসতে দেওয়া হয় নাই, সেজন্য আসতে পারেন নাই। আর সময় বলে দেবে যে, উনি কয়দিন থাকবেন।

‘‘স্বাভাবিকভাবে উনার স্বামী তারেক রহমান ওখানে (লন্ডনে) আছেন, উনার মেয়ে ওখানে (লন্ডনে) আছেন। আবার কয়েকদিনের মধ্যে উনি যাবেন, সবকিছু গোছগাছ করে। ১৭ বছর ওখানে নির্বাসনের থাকতে হয়েছে। কাজেই সেটাকে গুছিয়ে এবং অতি সহসাই দেখবেন তারেক রহমানসহ আবারো দেশে প্রত্যাবর্তন করবেন। এবং দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে অর্থাৎ এটার যে চূড়ান্ত লক্ষ্য সেই গণতন্ত্র (প্রতিষ্ঠার) চূড়ান্ত পর্য়ায়ের নেতৃত্ব দেবেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।”

গুলশানে ‘ফিরাজা’র সামনে দুপুরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

গুলশানে ‘ফিরাজা’র সামনে দুপুরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

জনসমাবেশে সশরীরে আসবেন খালেদা জিয়া?

অধ্যাপক জাহিদ বলেন, ‘‘আপনাকে মনে রাখতে হবে বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গ্যাপ নাই। অনেকে বলেছিল সেই ১৯৮১ সালের ৩০ মে ঘটনার (জিয়াউর রহমানের নিহত হওয়ার ঘটনা) পরে যে, বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বরণের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে।

”আবার এক এগারো করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহর কী অশেষ মেহেরবানী তারেক রহমান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিদেশের চিকিৎসায় অনেকটা সুস্থ।

”আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনও যায় না কেন, এখনও যায় না কেন? উনিই (শেখ হাসিনা) চলে গেছেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন বর্তমানে। 

“কাজেই মনে রাখবেন যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেবেন। আমাদের নেতা তারেক রহমানের যে নেতৃত্ব ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে এবং জনগণের অধিকার আদায় হবে এবং সকল অন্যায়-অবিচারের বিচার বাংলার মাটিতে হবে।”

দেশে ফিরলেন খালেদা জিয়া, বিএনপি দেখাল শক্তি-সমর্থন

খালেদা জিয়া 'ফিরোজা'য় পৌঁছালেন ২ ঘণ্টায়

চিকিৎসায় 'অনেকটাই' সুস্থ খালেদা জিয়া, তবে ভ্রমণে ক্লান্ত: ডা. জাহিদ

দেশে ফিরে বাসার পথে খালেদা জিয়া

দুই পুত্রবধূকে নিয়ে দেশের পথে খালেদা জিয়া

'মানসিক প্রশান্তি' সারিয়ে তুলছে খালেদা জিয়াকে: ব্যক্তিগত চিকিৎসক

খালেদা গেলেন, তারেক ফিরবেন কবে