১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেখ কবির হোসেনের দেশত্যাগ

তার বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে।

শেখ কবির হোসেনের দেশত্যাগ
শেখ কবির হোসেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 08:55 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশত্যাগ করেছেন।

রোববার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

শেখ কবির হোসেনের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে।

২০১১ সাল থেকে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) একটানা সভাপতি ছিলেন শেখ হোসেন। বিমা কোম্পানির মালিকদের সংগঠনটি দুই বছর মেয়াদি হলেও দীর্ঘ সময় সংগঠনটির কোনো নির্বাচন হয়নি।এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের শীর্ষ পদে ছিলেন।

শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। তিনি গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন।