১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আপসহীন’ খালেদা জিয়ার এক জীবন

বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‘আপসহীন’ খালেদা জিয়ার এক জীবন
২০১৪ সালের ২০ জানুয়ারি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে হাত নাড়েন খালেদা জিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 09:07 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

১৯৯০ সালের ৫ ডিসেম্বর, এরশাদের পতনের পর খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র-জনতার বিজয় মিছিল। ছবি: লুৎফর রহমান বীনু

১৯৯০ সালের ৫ ডিসেম্বর, এরশাদের পতনের পর খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র-জনতার বিজয় মিছিল

১৯৯১ সালের ২০ মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। ছবি: মো. লুৎফর রহমান বীনু

১৯৯১ সালের ২০ মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া

২০০৬ সালের ৮ জুন। ২০০৬-২০০৭ অর্থবছরের বাজেট পেশ করার আগে জাতীয় সংসদ ভবনে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০০৬ সালের ৮ জুন। ২০০৬-২০০৭ অর্থবছরের বাজেট পেশ করার আগে জাতীয় সংসদ ভবনে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০০৬ সালের ২৩ ডিসেম্বর। ছেলে তারেক রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২০০৬ সালের ২৩ ডিসেম্বর। ছেলে তারেক রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২০০৬ সালের ১৯ ডিসেম্বর। ঢাকার পল্টন ময়দানে ৪ দলের মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফিরোজ আহমেদ

২০০৬ সালের ১৯ ডিসেম্বর। ঢাকার পল্টন ময়দানে ৪ দলের মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০০৬ সালের ১৯ ডিসেম্বর। দেশে তখন তুমুল রাজনৈতিক অস্থিরতা। ঢাকার পল্টন ময়দানে ৪ দলের মহাসমাবেশে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঞ্চে ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান ভূঁইয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, সাদেক হোসেন খোকা এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ আমির মতিউর রহমান নিজামী, যাদের কেউ এখন বেঁচে নেই। ছবি: ফিরোজ আহমেদ

২০০৬ সালের ১৯ ডিসেম্বর। দেশে তখন তুমুল রাজনৈতিক অস্থিরতা। ঢাকার পল্টন ময়দানে ৪ দলের মহাসমাবেশে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঞ্চে ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান ভূঁইয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, সাদেক হোসেন খোকা এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ আমির মতিউর রহমান নিজামী, যাদের কেউ এখন বেঁচে নেই

২০০৭ সালের ৩০ মে। দেশে তখন জরুরি অবস্থা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন

২০০৭ সালের ৩০ মে। দেশে তখন জরুরি অবস্থা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

২০০৭ সালের ৩০ মে। দেশে তখন জরুরি অবস্থা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবর প্রাঙ্গণে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন

২০০৭ সালের ৩০ মে। দেশে তখন জরুরি অবস্থা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবর প্রাঙ্গণে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর। দেশে তখন জরুরি অবস্থা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার পর তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগার। ছবি: কামরুজ্জামান

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর। দেশে তখন জরুরি অবস্থা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার পর তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগার

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর। দেশে তখন জরুরি অবস্থা। এক বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বড় ছেলে তারেক রহমানকে দেখতে তখনকার পিজি হাসপাতালে গিয়ে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। ছবি: মুস্তাফিজ মামুন

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর। দেশে তখন জরুরি অবস্থা। এক বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বড় ছেলে তারেক রহমানকে দেখতে তখনকার পিজি হাসপাতালে গিয়ে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর। দেশে তখন জরুরি অবস্থা। এক বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখনকার পিজি হাসপাতালে যান বড় ছেলে তারেক রহমানকে দেখতে। ছবি: ফিরোজ আহমেদ

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর। দেশে তখন জরুরি অবস্থা। এক বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখনকার পিজি হাসপাতালে যান বড় ছেলে তারেক রহমানকে দেখতে

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর। দেশে তখন জরুরি অবস্থা। এক বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গেলে তার গাড়ি ঘিরে সমর্থকদের উল্লাস ছবি: মুস্তাফিজ মামুন

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর। দেশে তখন জরুরি অবস্থা। এক বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গেলে তার গাড়ি ঘিরে সমর্থকদের উল্লাস

২০০৮ সালের ২২ ডিসেম্বর। দুই বছর জরুরি অবস্থার পর নবম সংসদ নির্বাচন আসন্ন। সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট-১ আসনে দলীয় প্রার্থী এম সাইফুর রহমানের হাতে ধানের শীষ তুলে দেন।

২০০৮ সালের ২২ ডিসেম্বর। দুই বছর জরুরি অবস্থার পর নবম সংসদ নির্বাচন আসন্ন। সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট-১ আসনে দলীয় প্রার্থী এম সাইফুর রহমানের হাতে ধানের শীষ তুলে দেন।

২০০৮ সালের ২৭ ডিসেম্বর। দুই বছর জরুরি অবস্থার পর নবম সংসদ নির্বাচন আসন্ন। রাজধানীর পল্টন ময়দানে চারদলীয় জোটের নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাতে তুলে ধরেন দলের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’। ছবি: মুস্তাফিজ মামুন

২০০৮ সালের ২৭ ডিসেম্বর। দুই বছর জরুরি অবস্থার পর নবম সংসদ নির্বাচন আসন্ন। রাজধানীর পল্টন ময়দানে চারদলীয় জোটের নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাতে তুলে ধরেন দলের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’

২০০৮ সালের ২৭ ডিসেম্বর। দুই বছর জরুরি অবস্থার পর নবম সংসদ নির্বাচন আসন্ন। রাজধানীর পল্টন ময়দানে চারদলীয় জোটের নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন

২০০৮ সালের ২৭ ডিসেম্বর। দুই বছর জরুরি অবস্থার পর নবম সংসদ নির্বাচন আসন্ন। রাজধানীর পল্টন ময়দানে চারদলীয় জোটের নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০০৮ সালের ২৯ ডিসেম্বর। নবম জাতীয় সংসদ নির্বাচনে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফিরোজ আহমেদ

২০০৮ সালের ২৯ ডিসেম্বর। নবম জাতীয় সংসদ নির্বাচনে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০১০ সালের ১৩ নভেম্বর। সেনানিবাসের মঈনুল রোডের বাড়ি থেকে উৎখাত করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেদিন গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন

২০১০ সালের ১৩ নভেম্বর। সেনানিবাসের মঈনুল রোডের বাড়ি থেকে উৎখাত করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সেদিন গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০১০ সালের ১৩ নভেম্বর। সেনানিবাসের মঈনুল রোডের বাড়ি থেকে উৎখাত করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন বিএনপি চেয়ারপারসন। ছবি: মুস্তাফিজ মামুন

২০১০ সালের ১৩ নভেম্বর। সেনানিবাসের মঈনুল রোডের বাড়ি থেকে উৎখাত করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন বিএনপি চেয়ারপারসন

২০১৩ সালের ২০ জুলাই। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন

২০১৩ সালের ২০ জুলাই। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০১৩ সালের ২৫ অক্টোবর। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: নয়ন কুমার

২০১৩ সালের ২৫ অক্টোবর। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০১৩ সালের ২৯ ডিসেম্বরর। বিএনপির ‘ঢাকামুখী অভিযাত্রা’কে কেন্দ্র করে ঢাকা সেদিন প্রায় অবরুদ্ধ এক নগরী। পুলিশের বাধায় সেদিন গুলশানে বাড়ি থেকে বের হতে না পেরে ফটকে দাঁড়িয়ে পাতাকা নাড়েন খালেদা জিয়া। ছবি: তানভীর আহমেদ

২০১৩ সালের ২৯ ডিসেম্বরর। বিএনপির ‘ঢাকামুখী অভিযাত্রা’কে কেন্দ্র করে ঢাকা সেদিন প্রায় অবরুদ্ধ এক নগরী। পুলিশের বাধায় সেদিন গুলশানে বাড়ি থেকে বের হতে না পেরে ফটকে দাঁড়িয়ে পাতাকা নাড়েন খালেদা জিয়া

২০১৪ সালের ১৫ জানুয়ারি। ঢাকার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন

২০১৪ সালের ১৫ জানুয়ারি। ঢাকার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০১৪ সালের ২০ জানুয়ারি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে হাত নাড়েন খালেদা জিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

২০১৪ সালের ২০ জানুয়ারি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে হাত নাড়েন খালেদা জিয়া

২০১৪ সালের ১৯ মার্চ। জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজির হতে আদালতে খালেদা জিয়া। ছবি: তানভীর আহমেদ

২০১৪ সালের ১৯ মার্চ। জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজির হতে আদালতে খালেদা জিয়া

২০১৫ সালের ২৭ জানুয়ারি। মালয়েশিয়ায় মারা যাওয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ গুলশানের বাসায় পৌঁছালে কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২০১৫ সালের ২৭ জানুয়ারি। মালয়েশিয়ায় মারা যাওয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ গুলশানের বাসায় পৌঁছালে কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২০১৫ সালের ১৩ মার্চ। তিন মাস ধরে টানা হরতাল-অবরোধের মধ্যে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

২০১৫ সালের ১৩ মার্চ। তিন মাস ধরে টানা হরতাল-অবরোধের মধ্যে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০১৫ সালের ৫ এপ্রিল। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তৃতীয় বিশেষ জজের অস্থায়ী এজলাসে হাজির হয়ে দুর্নীতির দুই মামলায় জামিন নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক

২০১৫ সালের ৫ এপ্রিল। বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তৃতীয় বিশেষ জজের অস্থায়ী এজলাসে হাজির হয়ে দুর্নীতির দুই মামলায় জামিন নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০১৫ সালের ৬ জুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এলে সোনারগাঁও হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

২০১৫ সালের ৬ জুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এলে সোনারগাঁও হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গেলে বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে তাকে বাসায় নিয়ে যান ছেলে তারেক রহমান।

২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গেলে বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে তাকে বাসায় নিয়ে যান ছেলে তারেক রহমান।

২০১৭ সালের ১০ মে। গুলশানের ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করে বিএনপির ‘ভিশন ২০৩০’ তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন

২০১৭ সালের ১০ মে। গুলশানের ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করে বিএনপির ‘ভিশন ২০৩০’ তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার পর বকশীবাজারের বিশেষ আদালত থেকে কারাগারে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ছবি: আসিফ মাহমুদ অভি

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার পর বকশীবাজারের বিশেষ আদালত থেকে কারাগারে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ছবি: মুস্তাফিজ মামুন

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে

২০২০ সালের ২৫ মার্চ। দেশে তখন করোনাভাইরাস মহামারী। দুর্নীতি মামলায় ২৫ মাস কারাভোগের পর শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে দেখতে তখনকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভিড় করেন দলের নেতা-কর্মীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

২০২০ সালের ২৫ মার্চ। দেশে তখন করোনাভাইরাস মহামারী। দুর্নীতি মামলায় ২৫ মাস কারাভোগের পর শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে দেখতে তখনকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভিড় করেন দলের নেতা-কর্মীরা

২০২৪ সালের ৭ অগাস্ট। শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে দুদিন পর। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন খালেদা জিয়া।

২০২৪ সালের ৭ অগাস্ট। শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে দুদিন পর। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন খালেদা জিয়া।

২০২৪ সালের ২১ নভেম্বর। ছয় বছরের মধ্যে প্রথমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশে বসে তিনি কুশল বিনিময় করলেন। ছবি: পিআইডি

২০২৪ সালের ২১ নভেম্বর। ছয় বছরের মধ্যে প্রথমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশে বসে তিনি কুশল বিনিময় করলেন

২০২৫ সালের ৭ জানুয়ারি। কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ছবি: আব্দুল্লাহ আল মমীন

২০২৫ সালের ৭ জানুয়ারি। কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০২৫ সালের ৮ জানুয়ারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানসহ বিএনপি নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

২০২৫ সালের ৮ জানুয়ারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানসহ বিএনপি নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

২০২৫ সালের ৬ মে। লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: আব্দুল্লাহ আল মমীন

২০২৫ সালের ৬ মে। লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

২০২৫ সালের ২১ নভেম্বর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষবার প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা যায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে। পাশাপাশি বসে তার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

২০২৫ সালের ২১ নভেম্বর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষবার প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা যায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে। পাশাপাশি বসে তার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস