এক মহাঋষির অগস্ত্য যাত্রা
জীবন এত ছোট ক্যানে? তারাশংকরের অমোঘবাণী। জীবন কখন বড়? অার কখন ছোট অাসলে? সৈয়দ শামসুল হকের বেলায় সৃষ্টির বিশালতায় যাপিত জীবন ছোট হয়ে গেছিল। অাশি বছর বাঙালির জন্য পরমায়ু। কিন্তু সৃজনশীল সৈয়দ হকের জন্য একফালি তরমুজের মতো লাল, যা ফুরিয়ে গেলেও রেখে যায় বেদনার গাঢ় গোধুলি রেখা।
অামাদের বালকবেলায় 'খেলারাম খেলে যা' লিখে দারুণ হৈচৈ বাঁধিয়ে দিয়েছিলেন তিনি। ঠিক বুদ্ধদেব বসুর 'রাতভর বৃষ্টি' র মতো। নিতে না জানা অপ্রস্তুত নাগরিক সমাজের মনে হয়েছিল এ এক গোপন পিন-অাপ বই। ছিল বটে, হস্তমৈথুন জাহেদার নাম ভেঙ্গে জা হেদা হেদা থেকে হে.. বলার মতো দুঃসাহস। কিন্তু শিল্পমূল্য নষ্ট হয়নি কোথাও। যারা শালীনতা অশালীনতা দেখলেন, তারা পদ্মাপাড়ের গদ্য ও উপন্যাসের সাবালক হয়ে ওঠা দেখলেন না। দেখলেন না এ বইতেই প্রথমবারের মতো এসেছিল শেখ মুজিবর রহমান ও তাঁর অান্দোলনের কথা। রাজনীতির উপন্যাসায়নের প্রথম দলিল 'খেলারাম খেলে যা' । এ কথা যেন ভুলে না যাই অামরা।
তাঁকে অামরা সব্যসাচী বলি। কবিতায় poem composed on Summer অনুসরণে লেখা বৈশাখে রচিত পংক্তিমালা অামাকে তাঁর বিলেতবাসের কথা মনে করিয়ে দেয় বারবার। স্বয়ং রবীন্দ্রনাথও নিয়েছিলেন। ইংরেজিজী থেকে জীবনানন্দ সুধীন্দ্রনাথ এদের সবার মতো সৈয়দ হকের নেওয়াটাও মৌলিক। 'নিতান্ত মাটির মনে হওয়া সোনার মোহর' অমন করে কেউ মনে করিয়ে দেয়নি অামাদের।
তবে তাঁর ব্যপ্তির জায়গাটা নূরল দীনের বুকের মতো নাটকেই বিশাল। এখানে তিনি কবি, নাট্যকার, গীতিকবি, এমনকি চারণও। বাংলা বাংলাদেশ মাটির টানে এমন অাপন করে অার কলমে অাসেনি। যখন এদেশে মুক্তিযুদ্ধ ও ইতিহাস প্রায় নিঃশেষিত তখন তিনি সমাজ ও রাষ্ট্রে রাজাকার পুনর্বাসনের বিরুদ্ধে লড়েছিলেন প্রাচীনতম শিল্প-নাটক নিয়ে। অামি দেখেছি তাঁর নাটক দেখার পর ছোটখাটো মিছিল হত। চোখে জল নিয়ে 'জয় বাংলা' অার বাংলাদেশের হিত কামনায় স্লোগান দিয়ে হল ছেড়েছি অামরা। অাজকে যারা নাটক কেন মানুষ টানে না বলে সেমিনার বা অালোচনা করেন, তারা জানেন না সৈয়দ হক সেলিম অাল দীন না থাকলে এমনই হয়।
সেই পঞ্চাশ দশকে অসাধারণ অাড্ডাবাজ সৈয়দ হক গাফফার চৌধুরী হাসান হাফিজুর রহমান বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর একমাত্র মহিলা লেখক রাবেয়া খাতুনদের সমাবেশ অামাদের সাহিত্যের সূচনাপর্ব, সোনালী অধ্যায়। সে সময়ের তেমন কেউ নেই অাজ। যাঁরা গেছেন তাঁদের সঙ্গে হাসান হাফিজুর রহমানের লেখা তাঁর প্রিয় কবিতা 'কতদূর গেলে স্বর্গ মেলে' বলতে বলতে নিজেও সামিল হয়েছেন সৈয়দ শামসুল হক।
অামরা নিন্দুক জাতি। তাঁকেও ছাড় দিইনি। সরকারি দল অাওয়ামী লীগের বলে একহাত নিতে ছাড়েননি অনেকে। এক কথাশিল্পী এমনও লিখেছিলেন, এখন নাকি বাঙালি দোকানে গিয়ে বলে এক বোতল সৈয়দ হক দিন তো। জানি অাজ ইনিই লিখবেন শোকগাঁথা। অাসলে রাগটা ছিল বিলেত ও বিবিসি-নির্ভর সিরাজুর রহমান শফিক রেহমানের মতো তিনি কেন পথ হারাননি। কেন তিনি বরাবর মুক্তিযুদ্ধের সঙ্গে থাকলেন। কেন অাধা পাকি অাধা বাঙাল নীতিতে মন মজালেন না।
মাননীয় প্রধানমন্ত্রী যখন তাঁকে দেখতে গেলেন সে নিয়েও কত কথা। শেখ হাসিনার উদারতা ও সম্মান জানানোকেও রাজনীতি দিয়ে মুড়িয়ে পরিবেশন করা হল। যেন এ এক অপরাধ। অাজ সেই ছবি ইতিহাস। দেশের জনপ্রিয় দৈনিকটি কায়দা করে প্রধানমন্ত্রীর মাস্ক-পরিহিত ছবি দিয়ে কী বোঝাতে চেয়েছিল তা-ও অামরা বুঝি। কারণ এরা মাস্কহীন শেখ হাসিনা ও কবি সব্যসাচী সৈয়দ হকের নিবিড়তাকে ভয় পেয়েছিল। অাজ এই চরম শোকের সময় সে ছবিটি অামাদের প্রেরণা ও ভালোবাসার স্মারক হয়ে কথা বলবে।
সিডনির রাতে খবরটি পেয়েই অামি লন্ডনে ফোন করি। সৈয়দ হকের নিবিড়তম সখা গাফফার চৌধুরীকে পেয়ে যাই। মনখারাপ করা কণ্ঠে তিনি বলেন, ''রাগ ঝগড়া অভিমান করারও কেউ থাকল না অার। সৈয়দ শামসুল হকের তিরোধান সংবাদে তাঁর পরম বন্ধুর মনোবেদনা অামাকেও ছুঁয়ে গেল অাজ রাতে।''
চলে যাওয়া, অার নেই এসব শব্দগুলো অামার ভালোলাগে না। অামি বলি অগস্ত্য যাত্রা। সেই যে বিন্ধ্যাচল পর্বত খুব বাড়াবাড়ি করে দেবতাদের মারছিল, কেউ থামাতে না পেরে তার গুরু অগস্ত্য মুনীর শরণাপন্ন হলে, মুনী বিন্ধ্যাচলকে থামাতে যান। তাঁকে দেখে শিষ্য বিন্ধ্যাচল মাথা নামিয়ে নতশিরে প্রনাম করলে গুরু বলেছিলেন, 'এভাবেই থাক, যতক্ষণ আমি ফিরে না অাসছি।' সে সেভাবেই রইল। কারণ অগস্ত্য মুনী অার কোনোদিন সে পথে ফেরেননি।
অাজ অাপনার অগস্ত্য যাত্রার পথে পথে অামরা অালো জ্বালিয়ে দিলাম, সব্যসাচী কখন হৃৎকলমের টানে কোথায় ফিরে অাসেন কে জানে। সে যে অামাদের 'পরানের গহীন ভিতরে' র যাদুকর।
বিদায় সৈয়দ শামসুল হক। বিদায় মহাঋষি।
