তেলঅাভিভকে তেল ও ক্ষমতায় যাওয়ার রাজনীতি
মানবিক মানুষ কখনও মানুষের ধর্মসম্প্রদায় বা দেশ বিচার করে না। তাদের অাবেগ বা ভালোবাসার জায়গাটা তৈরি হয় মানবিক অনুভূতি থেকে। অাজীবন সেটা মেনে চলতে চাই বলে মন-মনন ও চিন্তায় ছেলেবেলা থেকেই ফিলিস্তিনিদের দলে। কোনো জাতির প্রতি অনাচার বা অত্যাচার সহ্য করতে পারি না। তার ওপর ইহুদিবাদ। হিটলারও এদের সহ্য করতে পারেননি। এই মতবাদ মুসলিমদের শুধু নয়, অনেকেরই দুশমন।
তবে অামাদের দেশ বা জাতির সঙ্গে তাদের না ভালো না খারাপ কোনো কিছুই নেই। বরং এক ইসরায়েলি মেয়ে অামাকে বাকহারা করেছিল এক যৌক্তিক প্রশ্নে। বাংলাদেশের পাসপোর্টে একমাত্র নিষিদ্ধ দেশ ইসরায়েল শুনে মন খারাপ হয়েছিল তরুণীর। বারবার বলছিল, সে যেদেশের নাম শোনেনি, যার সঙ্গে তাদের কোনো লড়াই বা যুদ্ধ নেই, কেন তারা তাদের ব্যাপারে এতটা কট্টর?
অামি এর জবাব দিতে পারিনি। সে বলছিল, ফিলিস্তিনই যদি কারণ হয় তাহলে অানোয়ার সাদাত বা বেশ কিছু অারব দেশের নেতা তাদের দেশে যাতায়াত করেন কেন? অামি শুধু বলেছিলাম, তোমরা কেমন যেন ভয়-লাগানোর দেশ!
মনে অাছে দুনিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার ছিলেন ইসরায়েলি। তাকে দেখে একটু অবাক হবার পর একচোখা প্রধানমন্ত্রী মোশে দায়ানকে দেখে অাবারও হতাশ হতাম। এই লোক সিনেমার ভিলেনদের মতো একচোখে কালো পট্টি বা কাপড় বেঁধে রাখতেন। সেদিন এখন গত। স্বয়ং ইয়াসির অারাফাতও ইহুদিদের সঙ্গে সমঝোতায় হাত মেলাতে বাধ্য হয়েছিলেন।
তবে এটা কখনও ভাবিনি যে, গদির লোভে দেশের রাজনৈতিক দলের নেতারা মোসাদ ও ইসরায়েলের সঙ্গে হাত মেলাতে পারে। বাইরের জগতে বা কথায় এত বড় দুশমনের সঙ্গে মিটিং করার ঘটনা অাড়াল করার জন্য হয়তো জয়ের বিষয়টি সামনে অানা হয়েছে। যদি জয় ও সামাদির দেখা হতই, বিএনপি বা জামায়াত এতদিন চুপ থাকত না। অাসলামের গোমর ফাঁক হবার পর এটা বুঝতে পারছি, ধর্মসম্প্রদায় বা ব্রাদারহুড সব কথার কথা।
ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুলাংশে নিজেদের ওপর নির্ভর করে না। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অনেকে তাদের অাগের কঠোর অবস্থান বদলে মোটামুটি একটা গ্রহণযোগ্য জায়গায় এসেছে। কারণ ইসরায়েলের সঙ্গে সামরিক ও কূটনৈতিকভাবে তাল মেলানো সহজ কিছু নয়। মিশরের এক সময়কার নেতা ও জোটনিরপেক্ষ অান্দোলনের প্রধান গামাল অাবদুল নাসের। তাঁর বিশ্বাস ছিল, তিনি ইসরায়েলকে পরাজিত করতে পারবেন। ইতিহাস তা বলে না। সিনাই ও মিশরের নানা অঞ্চলে ইসরায়েলের দখলদারি এতটা প্রকট হয়ে উঠেছিল যে, মিশরকে মাথা নুইয়ে সমঝোতা করতে হয়েছিল।
গামাল নাসের সে শোক বহন করতে পারেননি বেশি দিন। সে ধারা অানোয়ার সাদাতেও ছিল বহমান। অারব দেশগুলোকে অবাক করে তিনি যখন জমি পুনরুদ্ধারে তেলঅাভিভ গিয়েছিলেন, তখন হতাশ ক্ষুব্ধ অসহায় অনেক দেশ অাকাশে হাত তুলে তাঁর বিমানের অাকাশপতনও কামনা করেছিল। কিন্তু সে অভিশাপ কাজে অাসেনি। বরং তিনি এর জেরে নিজের সেনাদের গুলিতেই ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন।
ইয়াসির অারাফাতকেও সন্ধি করতে বাধ্য করেছিল ইসরায়েল-অামেরিকা। কথিত অাছে, অারাফাতের অামেরিকা সফরের খবরে ইহুদি লবিং সব কিছু প্রায় অচল করে দিয়েছিল, যতক্ষণ না তিনি তাদের কথা মেনেছেন।
দুনিয়ায় দুটি জাতি মেধা ও চতুরতা দিয়ে অনেক কিছু নিজেদের মতো করে নিতে পেরেছে। তাদের একটি শেষ অব্দি রাজনৈতিকভাবে পরাজয় এড়াতে পারেনি। তাদের কথিত স্বাধীনতার স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে লংকান বাহিনী। মেধাবী তামিলদের টাকা-পয়সা লবিং সব এক সময় মিইয়ে গেছে বা যেতে বাধ্য হয়েছে।
অপরদিকে ইসরায়েল কেন যেন এখনও টিকে অাছে। তাদের শক্তি ও কৌশলের একটা বড় দিক চতুরতা। ইন্দোনেশিয়ার ইসলামি চিন্তাবিদ নামে পরিচিত অল্পসময়ের রাষ্ট্রপতি অাবদুর রহমান ওয়াহিদ বলেছিলেন, তিনি মনে করেন, দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক রিলেশন থাকতেই পারে। তিনি এ-ও বলেছিলেন, ধর্ম অনুযায়ী বিশ্বাসীদের সম্পর্ক থাকবে অারেকটি বিশ্বাসী দেশের সঙ্গে। তাঁর মতে, মুসলিম দেশগুলো 'ঘোষিত নাস্তিক দেশ' চীন ও রাশিয়ার সঙ্গে দূতিয়ালি রাখলেও ধর্মবিশ্বাসী ইসরায়েলের সঙ্গে রাখে না।
বোঝা যায়, চিন্তার জগতে পালাবদলের হাওয়া লেগেছে অাগেই। অামরা এসব পালাবদলের ধার ধারি না। খবরও রাখি না। অথচ ঘোরতর ইসরায়েল-বিরোধী সুবিধাবাদী রাজনীতি এখন তাদের পায়ে ধরে হলেও গদিতে যেতে চায়।
বিপদ ও ভয়ের কথা এ-ই, মোসাদ কিন্তু ভয়াবহ, যা বলে তাই করে ছাড়ে। তারা যদি এই সরকারের পতন বা দেশের পালাবদলে কোনোভাবে নাক গলাতে পারে, বাংলাদেশের মানুষের কপালে অনেক ভোগান্তি অাছে।
লজ্জা-শরমের মাথা খাওয়া গদির রাজনীতির হাল দেখুন। জনগণ দেশ সমাজ কিছুতেই তাদের ভরসা নেই। তারা মুসলিম জাহানের জানি দুশমনের পায়ে ধরে তরি পার করাতে চায় অাজ। তেলঅাভিভকে যারাই তেল দিক, সাম্রাজ্যবাদী শয়তানই তাদের বাতি নিভিয়ে দেবে একসময়। এটাই ইতিহাস। কে কী বলল, কার কী লেখা না জেনে তাকে কুপিয়ে মেরে ফেলার চাপাতিওয়ালারাও এ নিয়ে কিছু বলল না। হায়রে দেশ!
এই রাজনীতির অবসান কোথায় এবং কীভাবে? কেউ জানে না। সময় কি ছেড়ে কথা বলবে অামাদের?
