২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিতে আমোদিত বাংলাদেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আমানুল্লাহ কবীর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 03:38 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

ভারত বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে কাগজে-কলমে ছাড় দিলেও বাস্তবে নানা আইনগত বাধার কারণে তা আটকে যাচ্ছে, যে কারণে বাণিজ্য-ঘাটতি আকাশচুম্বীই রয়ে গেছে। বরং মোদি সরকার এখন উপ-আঞ্চলিক সহযোগিতার নামে বাংলাদেশের উপর নতুন সুবিধা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে পারে। আর তা হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উত্তর-পূর্বাঞ্চল সড়ক ও রেল যোগাযোগ। ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্যই দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করবে। এর ফলে বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতে ট্রান্সশিপমেন্টের দাবিটি আর কখনও উঠতে পারবে না। সুতরাং যে উচ্চতাতেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যাওয়া হোক না কেন, তা সমমর্যাদা পর্যায়ে হবে কিনা কিংবা তাতে বাংলাদেশের বঞ্চনার অবসান হবে কিনা, তা প্রশ্ন আকারেই থেকে যাচ্ছে। তবে বাংলাদেশ সরকার দুর্বলতার কারণে ভূ-রাজনৈতিক সুবিধা থাকা সত্ত্বেও তা কাজে লাগিয়ে দরকষাকষি করতে ব্যর্থ হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না।

(বিস্তারিত পড়তে ক্লিক করুন)