ভাঙা রেকর্ড
শুক্রবার ভোরবেলা আমি শহীদ মিনারে বসেছিলাম, বিকেলবেলা এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হল। প্রশ্নফাঁসের মতো এত বড় বিপর্যয়ের জন্যে কেউ না কেউ নিশ্চয়ই দায়ী, যেহেতু কাউকে সেই দায় নেবার জন্যে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না, তাই খুব স্বাভাবিকভাবেই দায়টুকু শিক্ষামন্ত্রীর ঘাড়েই এসে পড়বে।
পুরস্কার বিতরণীর সেই অনুষ্ঠানেও তখন তাকে শিশু সাহিত্যের পাশাপাশি প্রশ্নফাঁস নিয়ে কিছু কথা বলতে হল। মঞ্চে অনেকেই বসেছিলাম, তার মাঝে বেছে বেছে শুধু আমাদের দুজনের ছবি তুলে সেই ছবিটা সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে! শুনেছি সেই ছবি নিয়ে ফেসবুক জগতে অনেক ধরনের সমালোচনা হয়েছে– আমি কখনও-ই ফেসবুকের আলোচনা-সমালোচনা দেখি না, দেখার সুযোগও নেই, তাই ঠিক কোন বিষয়টির সমালোচনা করা হয়েছে জানি না।
কিন্তু কোনো বিষয়ে কারও না কারও সঙ্গে সাময়িক মতপার্থক্য থাকলে আমি তার পাশে কেন বসতে পারব না, আমি সেটা বুঝতে পারিনি। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
