প্রজন্ম চত্বর: তিমিরবিনাশী প্রমিথিউসেরা
এই প্রজন্ম আমাদেরকে, বিশেষ করে প্রচলিত রাজনীতিবিদদেরকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি দিয়েছে তা হল এই যে, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান ছাড়াই গণস্বার্থের পক্ষে দাবি জানানো সম্ভব এবং সেই দাবির পক্ষে গোটা জাতিকে জাগিয়ে তোলাও সম্ভব। দুষ্ট রাজনীতির জন্য এটি যেমন একটি শিক্ষা তেমনি তা হুমকিও বটে। এখন দেখার বিষয়, এই হুমকির মুখে তারা তাদের রাজনৈতিক আচরণ বদলাতে পারে কিনা। না পারলে তাদের প্রয়োজনীয়তা এবং গ্রহণযোগ্যতা শেষ হয়ে যাবে এই দশকেই। (পড়তে ক্লিক করুন)
