২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাহতের ভাষ্য-২: ‘নতুন প্রজন্ম সত্য জানতে চায়’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. সালেক খোকন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 12:56 PM

Updated : 08 Jul 2022, 04:49 PM

‘‘ট্রেনিং তখন শেষ। এবার রণাঙ্গনে যাওয়ার পালা। কে কোন এলাকায় যুদ্ধ করবে? আমরা নিজ এলাকায় যাওয়ার ইচ্ছার কথা বলি। অপারেশনের সময় ওই এলাকার রাস্তাঘাট চেনা থাকলে খুব সহজেই আক্রমণ করে সরে পড়া যায়। এতে অপারেশনে সফলতা আসে। আমাদের যুক্তিটা বিফলে গেল না। ৫ নং সেক্টরের অধীনে আমাদের তিনটি দলে ভাগ করা হল। দলগুলোর নামকরণ করা হল- বালাট, ভোলাগঞ্জ ও টেকেরহাট। আমি ছিলাম বালাট দলে। আমাদের কমান্ড করতেন একজন বিহারী মেজর। নাম ডি সুজা। পরবর্তী সময়ে কমান্ডে আসেন মেজর এম এ মোতালেব। ডি সুজার পরিকল্পনায় বেশকিছু ভুল ছিল। বিহারী বলে আমরা তাকে সহজভাবে নিতে পারতাম না। ফলে তার কমান্ডগুলো আমাদের ওপর নির্যাতন মনে হত। তবুও কমান্ড অমান্য করার সাধ্যি কার! প্রথমদিকে বাংলাদেশের ভেতর আক্রমণ করে আমরা ফিরে আসতাম। কিন্তু এভাবে আর কতদিন! আমরা দেশের ভেতর ডিফেন্স রেখে আক্রমণের প্রস্তুতি নিলাম।’’ (বিস্তারিত পড়তে ক্লিক করুন)