রাজনীতিতে শিশুদের অমানবিক ব্যবহার
লাশ নিয়ে কয়েকদিন ধরেই চলছে কুটকচাল। শুরু হয়েছে অন্য এক রাজনীতি। মধ্যরাতে শাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজতিদের[হেফাজতে ইসলাম কর্মীদের]হটিয়ে দেওয়ার সময় কতজন নিহত হয়েছেন, সেই সংখ্যা নিয়ে সরকারের সঙ্গে বাদানুবাদে লিপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফেইসবুকসহ অনলাইনেও চলছে জঘন্য মিথ্যাচার। হাইতির ভূমিকম্পে নিহত আর পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত মানুষের লাশ ফেসবুকে দিয়ে বলা হচ্ছে শাপলা চত্বরে নাকি এইসব লাশ পড়ে ছিল। একদিকে সংখ্যাতাত্ত্বিক বাগবিস্তার, অন্যদিকে ডিজিটাল কারসাজিতে মানবতা আজ বিপন্ন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
