পাকিস্তানে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট
পাকিসস্তানের দক্ষিণাঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটে মঙ্গলবার রাতে অন্ধকারে ঢাকা পড়েছে করাচিসহ অধিকাংশ এলাকা।
সবচেয়ে বেশি সময় বিদ্যুৎ বিহীন ছিল বন্দর নগরী করাচি। ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুৎ না থাকার নগরীর দুই কোটি মানুষ নিদ্রাহীন রাত পার করেছে।
বিতরণ ব্যবস্থায় ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে বলে জানিয়েছে কে-ইলেক্ট্রিক (করাচিতে ব্যক্তি মালিকানায় পরিচালিত বিদ্যুৎ উৎপাদন কোম্পানি)। বিতরণ ব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রকৌশলীরা কাজ করছেন।
কে-ইলেক্ট্রিকের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার বিকালে বিদ্যুৎ পরিবহনের প্রধান লাইনগুলোর একটিতে সমস্যা দেখা দেয়। যার ফলে অন্য আরও তিনটি পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার করাচির একটি অংশে ১৮ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ ছিল না।
গত মাসে করাচিতে প্রচণ্ড তাপদাহে বেশ কয়েকজনের মৃত্যু হয়। অনেকে এজন্য দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকাকে দায়ী করেন।
