প্রবল বৃষ্টি ও বন্যায় গুজরাটে ৫০ জনের মৃত্যু
বিরামহীন বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ঘরবাড়ি ধসের কারণে জনসাধারণকে উঁচু জায়গায় আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে ভারতের গুজরাট রাজ্যেরকর্তৃপক্ষ।
বিবিসি বলছে, ব্যাপক বৃষ্টিপাতে রাজ্যের সৌরাষ্ট্র এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাজনিত বিভিন্ন ঘটনায় এলাকাটিতে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ঘরবাড়ি ধসেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাটির প্রায় ১০ হাজার মানুষ উঁচু জায়গায় আশ্রয় নেয়ার উদ্দেশে ঘরবাড়ি ছেড়েছেন। দুর্গত এলাকা থেকে প্রায় ১ হাজার মানুষকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
আটকে পড়া যাত্রীবাহী বাসের যাত্রীদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। ছবি: বিবিসি
