ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত
উত্তর প্রদেশের এলাহাবাদে ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।
উড্ডয়নের কয়েক মিনিট পরেই এই দুর্ঘটনা ঘটে।
তবে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির দুই পাইলটই নিরাপদে বিমান থেকে নেমে যেতে সক্ষম হন।
বামরাওলি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিমানটিতে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে ঘাঁটির কর্মীদের সংকেত পাঠান।
বিমানটিকে যখন আর কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তখন দুই পাইলট বিমানটি থেকে বের হয়ে যান এবং এটি নাইনি অঞ্চলে ভারতীয় খাদ্য সংস্থার কাছাকাছি স্থানে বিধ্বস্ত হয়।
দুই পাইলটই নিরাপদ রয়েছেন। তবে বিমানটি ধ্বংস হয়ে গেছে।
বিধ্বস্ত হওয়া পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
জানা গেছে, দুর্ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
