২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে চার জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী

ভারতের কাশ্মির রাজ্যে ১৬ ঘন্টা বন্দুক যুদ্ধের পর চার জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jun 2015, 12:55 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

নিহত জঙ্গিরা পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে কাশ্মিরে অনুপ্রবেশ করে একটি সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে ভারতীয় পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিরা কাশ্মিরের সীমান্ত শহর টানগডরের ওই সামরিক ঘাঁটির দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের চিহ্নিত করা হয়। লড়াই শুরু হলে পাশের দুটি বাড়িতে আশ্রয় নেয় জঙ্গিরা।

ওই বাড়ির ভবনগুলো লক্ষ্য করে মর্টারের গোলা ও মেশিনগানের গুলিবর্ষণ করে ভারতীয় বাহিনী। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের জন্য অভিজাত কমান্ডো বাহিনীর ৪০ সেনাকে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়।

লড়াইয়ে চার জঙ্গি নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা গরিব দাশ। 

অপর দুই জঙ্গির খোঁজে এলাকাটিতে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। তারা পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

গত এক সপ্তাহে কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর উপর চালানো এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। প্রথম ঘটনায় জঙ্গিদের গুলিতে তিন সেনা নিহত হন। এছাড়া ওই একই ঘটনায় জঙ্গিদের গুলিতে দুই বেসামরিক লোকও নিহত হন।