২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে নিহত ১

ভারতের আসামের একটি গ্রামে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 12:50 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

উদালগুড়ি জেলার বোরিহার গ্রামে রোববার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আইজিপি এলআর বিষ্ণু এ ঘটনা নিশ্চিত করে বলেছেন, নিহত ব্যক্তির নাম রাম চন্দ্র বর্মন।

ভাংগাড়ি ব্যবসায়ী রাম চন্দ্র শনিবার সন্ধ্যায় গোলাকার ধাতব সদৃশ একটি বস্তু পেয়ে সেটি সংগ্রহ করেন।

কিন্তু তিনি জানতেন না এটি একটি বোমা। রোববার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে একটি হ্যামার দিয়ে তিনি গোলাকার ধাবতবস্তুটিকে আঘাত করেন। এতে করে সেটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই  রাম চন্দ্র মারা যান।

এ ঘটনায় একজন নারীসহ তিনজন আহত হয়েছেন।