২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামিলনাডুতে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভাতহালাগুন্দু মহাসড়কে দুধবহনকারী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবহনকারী গাড়িটির।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 03:56 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

ভারতের তামিলনাডুতে দুধবহনকারী একটি ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।

তামিলনাডুর দিন্দিগুল জেলায় শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গাড়িটি ১০ জন আরোহী নিয়ে কোদাইকানাল থেকে যাত্রা করেছিল।

অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভাতহালাগুন্দু মহাসড়কে দুধবহনকারী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবহনকারী গাড়িটির।

ঘটনাস্থলেই ৯ আরোহীর মৃত্যু হয়। আহত অপর একজনকে কাছাকাছি সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।