ভারতে ৬৫ বছর বয়সী ধর্ষিতার মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের গাজিপুর জেলায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা দলগত ধর্ষণের শিকার হয়েছেন।
এই নির্যাতনের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
গাজিপুরের ছত্তি নামক এলাকার কাছে এই ঘটনা ঘটে। সোমবার ওই এলাকার একটি বাসা থেকে সাহায্যের জন্য চিৎকার শুনে পথচারীরা গিয়ে সেই বাসায় হাজির হন। তারা দেখতে পান, অর্ধনগ্ন একজন নারী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।
হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে চার বোতল তরল, গ্লাস এবং অন্যান্য কিছু নমুনা উদ্ধার করেছে পুলিশ।
