২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফি দিতে না পারায় শিশুকে পিটিয়ে হত্যা

ভারতের উত্তর প্রদেশের বেরিলিতে শিক্ষকের নির্মম পিটুনিতে সাত বছরের এক স্কুল শিক্ষার্থির মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 12:03 PM

Updated : 25 Apr 2022, 05:07 PM

মঙ্গলবার আরজ নামের নার্সারির ওই শিক্ষার্থির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

স্কুলের বেতন না দেয়ায় ও বাড়ির কাজ করে নিয়ে না আসায় শিক্ষক আরজকে নির্দয়ভাবে পেটায় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এমপি সিং জানিয়েছেন, ওই দিন সকাল ১১টার দিকে স্কুলের এক শিক্ষক দেয়ালের সঙ্গে আরজের মাথা ঠুকে দিলে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে।

স্কুল কর্তৃপক্ষ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় ও তার বাবা-মাকে খবর দেয়। তাদের সন্তান অসুস্থ এই কথা বলে আরজকে নিয়ে যাওয়ার জন্য তার বাবা-মা’র উপর চাপ সৃষ্টি করে স্কুল কর্তৃপক্ষ।

হাসপাতালে এসে আরজকে অজ্ঞান অবস্থায় পায় তার বাবা-মা। কিছুক্ষণের মধ্যেই আরজের মৃত্যু হয়।

ময়না তদন্তের প্রতিবেদনে মাথায় গুরুতর আঘাতের কারণে আরজের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

বাবা-মা’র সঙ্গে যে গ্রামে আরজ বাস করতো, সেই নানকারা’র বাসিন্দারা স্থানীয় থানার সামনে জড়ো হয়ে স্কুল প্রিন্সিপালের গ্রেপ্তার দাবী করছিল।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।