২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল পুরস্কার নিলেন মালালা ও কৈলাস

নরওয়ের রাজধানী অসলোয় বুধবার নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন মালালা ইউসুফজাই ও কৈলাস সত্যার্থী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 07:12 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

মেয়ে শিশুদের শিক্ষার প্রচার, প্রসার ও তাদের অধিকার আদায়ের আন্দোলনের কর্মী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী। তাদের হাতে পুরস্কার তুলে দেন নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান।

সবচে কম বয়সে নোবেল পুরস্কার জয়ের গৌরব অর্জনকারী মালালা এরই মধ্যে বহু বিরল সম্মাননায় ভূষিত হয়েছেন।

১৫ বছর বয়সে পাকিস্তানের সোয়াত উপত্যকায় মালালার মাথায় গুলি করে তালেবানরা। এরপর উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় তাকে ইংল্যান্ডে নেয়া হয়। বার্মিংহামের একটি হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সেরে ওঠেন মালালা।

ওদিকেও কৈলাসও শিশুদের জন্য কাজ করতে গিয়ে জীবনের হুমকি পেয়েছেন। তার দুই সহকর্মী খুনও হয়েছে। নোবেল পুরস্কার নেয়ার পর কৈলাস বলেন, এ পুরস্কারকে শিশু দাসত্বের বিরুদ্ধে আরো কাজ করার জন্য বিরাট একটি সুযোগ হিসাবেই দেখছেন তিনি।

মালালা এবং কৈলাস দুইজনকেই যৌথভাবে এ বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন তারা।