দিল্লিতে বন্ধ হচ্ছে ইন্টারনেট ট্যাক্সি সার্ভিস
অনলাইন ক্যাব কোম্পানি নিয়োজিত এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে সব ধরনের ইন্টারনেটভিত্তিক ট্যাক্সি সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের অনলাইন ক্যাব কোম্পানি উবার নিয়োজিত এক চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন এক নারী যাত্রী।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দিল্লির পরিবহন দপ্তর জানিয়েছে, শুধু অনুমোদিত ছয়টি রেডিওভিত্তিক ট্যাক্সি কোম্পানি নয়াদিল্লিতে ব্যবসা পরিচালনা করতে পারবে।
