২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে রক্ষীকে গুলি করে দেড় কোটি টাকা লুট

উত্তর দিল্লিতে একটি এটিএম বুথের টাকাবাহী ভ্যানের রক্ষীকে গুলি করে দেড় কোটি রুপি লুট করেছে ছিনতাইকারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 04:13 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

শনিবার উত্তর দিল্লির কমল নগরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি জনপ্রিয় ফাস্টফুডের দোকানের সামনে সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। টাকাবাহী ভ্যানটি এটিএম বুথের সামনে এসে থামা মাত্রই মোটর সাইকেলে করে দুই ছিনতাইকারী এসে ভ্যানটিতে উঠে পড়ে।

ভ্যানের সশস্ত্র অন্যান্য রক্ষীরা তখন এটিএম বুথের ভিতেরে ছিলেন, ভ্যানটিতে একজন মাত্র রক্ষী ছিলেন।

ওই রক্ষীকে গুলি করে বন্দুক উচিয়ে তারা রুপি ভরা ব্রিফকেস নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিতে আহত ওই রক্ষীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।