নেপালে তুষারঝড়ে ১২ পর্বতারোহী নিহত
নেপালে হিমালয় পর্বতে তুষারঝড়ে অন্তত ১২ জন পর্বোতারোহী নিহত ও বহুজন নিখোঁজ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, নেপালের মুসতাং এলাকায় থরুং লা পর্বত থেকে ফেরার পথে ভারী তুষারপাতের মুখে পড়ে ওই অভিযাত্রী দল।
নিহতদের মধ্যে নেপালি, পোলিশ ও ইসরায়েলি নাগরিক রয়েছেন। প্রায় ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
ওদিকে, মঙ্গলবার আরেক ঘটনায় তুষারধসে তিন নেপালি কৃষকের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় হুদ হুদের কারণে অপ্রত্যাশিত তুষারপাত হয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ওই ঘূর্ণিঝড় চলতি সপ্তাহের শুরুর দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় আঘাত হানে। পরে এটি নেপাল হয়ে চীনের দিকে ধাবিত হয় বলে উপগ্রহে চিত্রে দেখা গেছে।
