পথে পথে সৈন্য, অনিশ্চিত ভবিষ্যতের মুখে কলম্বো শান্ত
কলম্বোতে জারি হয়েছে কারফিউ, পথে পথে টহল দিচ্ছে সৈন্যরা; শৃঙ্খলা রক্ষায় বলপ্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে তাদের। পুলিশের সঙ্গে দাঙ্গা আর বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার রাজধানী এখন অনেকটাই শান্ত।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ ও প্রধানমন্ত্রীর দপ্তরের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন, কেউ আবার সড়কের পাশে তাঁবু গেড়ে আসন পেতেছেন।
বুধবার কলম্বোতে যে টালমাটাল পরিস্থিতি বিশ্ববাসী দেখেছে, বৃহস্পতিবারের চিত্র তেমন নয়। থমথমে পরিস্থিতিতে ফের কোনো সহিংসতা যেন না ঘটে, সেজন্য সতর্ক রয়েছে সেনাবাহিনী।
রয়টার্স জানিয়েছে, পরিস্থিতি শান্ত দেখালেও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী (এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট) রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে অপেক্ষা করছেন।
ছবি: রয়টার্স
এরপর তার পদত্যাগে রাজি হওয়ার খবর এলেও মঙ্গলবার রাতে তিনি পালিয়ে যান মালদ্বীপে। সেখান থেকে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছেছেন পতিত এই রাষ্ট্রনেতা।
বিদেশ থেকেই প্রেসিডেন্ট গোটাবায়া বুধবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেন তার পুরনো মিত্র প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কাঁধে। বিক্রমাসিংহে নিজেও আগে পদত্যাগে রাজি থাকার কথা বলেছিলেন। এখন তিনি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন।
ছবি: রয়টার্স
২৯ বছর বয়সী মালিক পেরেরা নামের এক রিকশাচালক হাজারো বিক্ষোভকারীর সঙ্গে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
বৃহস্পতিবার রয়টার্সকে তিনি বলেন, “আমরা চাই রনিল পদত্যাগ করুক। তারা দেশকে বিক্রি করে দিয়েছে। আমরা চাই ভালো কোনো ব্যক্তিত্ব ক্ষমতায় আসুক, নাহলে আমরা থামব না।”
ছবি: রয়টার্স
গত সপ্তাহে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন দখলে নিলে পদত্যাগের কথা জানিয়ে মালদ্বীপে পালিয়ে যান তামিল টাইগারদের পরাজিত করে একসময় বীরের মর্যাদা পাওয়া গোটাবায়া রাজাপাকেসে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বুধবারই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন, তবে বাস্তবে তা হয়নি।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিন প্রেসিডেন্ট ভবনের ভেতরে হলগুলোতে ঘুরে বেড়িয়েছেন সাধারণ শ্রীলঙ্কানরা। ভবনের ভেতরে বিশাল শিল্প সংগ্রহ, বিলাসবহুল গাড়ি এবং সুইমিং পুল ঘুরে ঘুরে দেখেন তারা।
ছবি: রয়টার্স
২৬ বছর বয়সী রদ্রিগো প্রেসিডেন্ট ভবন দখল নেওয়ার পর থেকেই সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে অবস্থান করছেন। তবে দখল করা ভবনগুলো ধীরে ধীরে আবার সরকারের কাছে হস্তান্তর করার কথা বলেছেন বিক্ষোভের সংগঠকরা।
চামেরা ডেডডুওয়াজ নামের একজন রয়টার্সকে বলেন, “প্রেসিডেন্টকে দেশের বাইরে রেখে... দখল করা জায়গাগুলো আর কোনো প্রতীকী মূল্য রাখে না।”
তবে আরেক সংগঠক কালুম অমরাতুঙ্গা বলেন, “আগের সন্ধ্যায় এক ভাষণে বিক্রমাসিংহে কিছু বিক্ষোভকারীকে ‘ফ্যাসিস্ট’ অ্যাখ্যায়িত করায় আরেকটি সাঁড়াশি অভিযান হতে পারে।”
ছবি: রয়টার্স
সামরিক বাহিনী বলেছ, জনগণ ও সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনীকে বল প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।
বুধবার পার্লামেন্ট ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পুলিশ ও বিক্ষোভাকারীদের সংঘর্ষে একজনের প্রাণ গেছে, আহত হয়েছেন ৮৪ জন। ২৬ বছর বয়সী যে ব্যক্তি মারা গেছেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সংঘর্ষে আহত হয়েছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের আক্রমণে দুজন সেনা মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের অস্ত্র ও ম্যাগাজিন কেড়ে নেওয়া হয়েছে।
ছবি: রয়টার্স
নাম প্রকাশ না করার শর্তে তিনি রয়টার্সকে বলেন, “বৃহস্পতিবারেও চিঠি না এলে স্পিকার পরবর্তী পদক্ষেপের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ চাইতে পারেন।”
শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন বসার কথা ছিল। কিন্তু রাজাপাকসের আনুষ্ঠানিক পদত্যাগপত্র হাতে না পাওয়ায় তা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন স্পিকার।
এর আগে তিনি জানিয়েছিলেন, ৯ জুলাইয়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের মনোনয়নপত্র নেওয়া হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ২০ জুলাই ভোটাভুটিতে অংশ নেবেন এমপিরা।
তবে প্রধানমন্ত্রীর পদ থেকে বিক্রমাসিংহে পদত্যাগ না করলে সঙ্কট থেকেই যাবে বলে শঙ্কা করছেন বিরোধী এমপিরা।
