২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনের পর মৃতদেহ ৭ তলা থেকে ছুড়ে ফেলার অভিযোগে স্ত্রী-সন্তান গ্রেপ্তার

ভারতের মুম্বাইয়ে আম্বোলি এলাকায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে খুন করে মৃতদেহ একটি ভবনের ৭ তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগে তার স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 06:06 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

তারা এ ঘটনায় একটি খুনের মামলাও দায়ের করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ বলছে, শান্তনুকৃষ্ণ সেশাদ্রি নামের ওই ব্যক্তির মৃতদেহ পাওয়ার পর তিনি আত্মহত্যা করেছেন এবং আগেও তিনি ‘নিজেকে শেষ করে দেওয়ার’ চেষ্টা করেছিলেন বলে জানিয়েছিল তার স্ত্রী-সন্তান।

কিন্তু তদন্তে তাদের বলা মিথ্যা ধরা পড়ে। তারা এমনকী খুনের আলমত নষ্টেরও চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পুলিশের।

ডেপুটি পুলিশ কমিশনার মঞ্জুনাথ সিঙ্গে জানা, সেশাদ্রি পারিবারিক বিরোধের জেরেই খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে।

“ওই ব্যক্তির স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আরও তদন্ত চালিয়ে যাচ্ছি,” বলেছেন তিনি।