২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে মার্কিন সেনাদের গাড়ি বহরে হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের সেনাদের একটি বহরে গাড়ি বোমা হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং চার সেনা আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 May 2019, 04:53 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

আহত চারজনই মার্কিন সেনা। আফগান তালেবান শুক্রবারের এ হামলার দায় স্বীকার করেছে।

গত দুই দিনে কাবুলে এটি দ্বিতীয় হামলা। একদিন আগেই একটি সেনা অ্যাকাডেমির বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।