২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সীমান্তেও সতর্ক বিএসএফ

পশ্চিমে কাশ্মীর সীমান্তে যুদ্ধের দামামা বাজার মধ্যে মধ্যে পূর্বে বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সতর্কাবস্থায় থাকতে বলেছে ভারত সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 01:32 AM

Updated : 18 Aug 2022, 04:55 PM

বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এনডিটিভিসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বুধবার এই খবর দিয়েছে।

পাকিস্তান শসিত কাশ্মীরে ঢুকে মঙ্গলবার ভারতের বিমান হামলার পর থেকে চরম উত্তেজনা চলছে ওই সীমান্তে। ওই দিনই পাল্টা গোলাবর্ষণের পর বুধবার পাকিস্তান ভারতের বিমান ভূপাতিত করে এক বিমানসেনাকে আটকও করেছে।

ওই সীমান্তে এই যুদ্ধাবস্থার মধ্যে বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর এক কর্মকর্তা পিটিআইকে জানান।

তিনি বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরা জোরদার করে প্রতিরোধমূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিম সীমান্তে উত্তেজনার সুযোগে এদিক দিয়ে কোনো দুষ্কৃতকারী কিংবা সন্ত্রাসী ঢুকতে যেন না পারেম সেজন্য এই পদক্ষেপ।”

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে ২ হাজার ২১৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে সুন্দরবনও রয়েছে। সেখানেও কড়া পাহারা বসিয়েছে ভারত।

পুরনো খবর:

কাশ্মীর সীমান্তে যুদ্ধের দামামা