ভারতে বজ্রঝড়ে ৪০ জনের মৃত্যু
ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খান্ড রাজ্যের বিভিন্ন অংশে বজ্রঝড় ও বজ্রপাতের আঘাতে ৪০ ব্যক্তি মারা গেছেন।
সোমবারের এসব ঘটনায় নিহতদের মধ্যে ১৯ জন বিহারে এবং ১২ জন প্রতিবেশী ঝাড়খান্ডে মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
বজ্রপাতে ঝাড়খান্ডে আরও ২৮ জন আহত হয়েছেন।
উত্তর প্রদেশের উন্নাও, কানপুর ও রেবরেলি জেলায় বজ্রঝড়ে ও বজ্রপাতে নয় জন মারা গেছেন।
সোমবার রাতে উন্নাওতে বজ্রপাতে পাঁচ জন নিহত ও চার জন আহত হন বলে জানিয়েছেন মুখ্যসচিব অভিনিশ আওয়াস্থি। পাশাপাশি বজ্রপাতে কানপুরে দুই জন ও রেবরেলিতে আরও দুই জন নিহত হন বলে জানিয়েছেন তিনি।
আঞ্চলিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর প্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও ধূলিঝড় হতে পারে বলে জানানো হয়েছে।
চলতি মাসের প্রথমদিকে ভারতের কয়েকটি রাজ্যজুড়ে ব্যাপক বজ্রঝড়ে ১৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছিলেন।
