কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৪
আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
বুধবারের এ ঘটনায় আত্মঘাতী মোটরসাইকেল যোগে এসে হামলা চালায় বলে জানিয়েছেন আফগান নিরাপত্তা কর্মকর্তারা।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে ঠিক কতোজন হতাহত হয়েছেন তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
নাজিব দানিশ নামের ওই মুখপাত্র বলেন, “ওই আত্মঘাতী হামলাকারী একটি মোটরবাইকে ছিল। সে পুল মাহমুদ খান এলাকায় এসে বিস্ফোরণ ঘটায়। তার লক্ষ্যস্থল পরিষ্কার না হলেও এতে অনেকে হতাহত হয়েছেন।”
তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
