মোদীর ব্যাঘ্রদর্শন
বাঘ দেখতে গিয়ে ওয়াইল্ড লাইফ ফট্রোগ্রাফির চর্চা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার ছত্তিশগড়ে নন্দন বন জঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে মোদী খাঁচার এপার থেকে ক্যামেরা হাতে বাঘের ছবি তোলেন।
ভারতীয় প্রধানমন্ত্রী তার ছবি তোলার ছবি টুইটার আর ফেইসবুকেও শেয়ার করেছেন, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে বলে এনডিটিভির খবর।
মোদীকে ওই সাফারি পার্কে নিয়ে যান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। তিনি ছত্তিশগড়ের নয়া রায়পুরকে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের নতুন ‘হাব’ বানানোর চেষ্টা করছেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।
পার্ক ঘুরে দেখে এক টুইটে তিনি লিখেছেন, “আমি ছত্তিশগড়ে পর্যটন বিকাশের দারুণ সম্ভাবনা দেখছি। এ দিনে স্মরণ করছি প্রিয় নেতা অটলজিকে (অটল বিহারী বাজপেয়ী), যিনি এই ছত্তিশগড় গড়ে তুলেছিলেন।”
