পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২
পাকিস্তানের সিন্ধু প্রদেশে করাচিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছন।
মঙ্গলবার ভোরের এই দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরো ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ডন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রকাশিত প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বাসটি ডেরা ইসমাইল খান থেকে করাচি যাচ্ছিল। দ্রুতগতিতে চলন্ত বাসটি সিন্ধুর জামশোরো জেলার পেতারোর নিকটে সিন্ধু মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে যেয়ে সজোরে আঘাত করে।
আহতদের কয়েকজনকে হায়দারাবাদের লিয়াকত বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
