২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ গাড়ির ভেতর শ্বাসরোধ হয়ে ২ শিশুর মৃত্যু

ভারতের জয়পুরে দুর্ঘটনাবশত গাড়ির ভেতর আটকে যাওয়ার পর শ্বাসরোধ হয়ে মারা গেছে দুই শিশু।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

পুলিশের বরাত দিয়ে শনিবার এনডিটিভি-র খবরে বলা হয়, শুক্রবার দুই ভাই বিনোদ বাওয়ারি (৮) ও কিরণ বাওয়ারি (৪) খেলতে খেলতে এক প্রতিবেশীর গাড়িতে উঠে পড়ে এবং এক পর্যায়ে গাড়ির দরজা বন্ধ হয়ে যায়।

কয়েক ঘণ্টা পর গাড়ির মালিক গাড়ির দরজা খুলে ভেতরে অজ্ঞান অবস্থায় দুই ভাইকে দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

মৃতদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।