২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরে প্রবেশ নারীর মৌলিক অধিকার: আদালত

ভারতে মহারাষ্ট্রের সব মন্দিরে এখন থেকে নারীরা প্রবেশ করতে এবং প্রার্থনা করতে পারবে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই হাইকোর্ট এ আদেশ জারি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 10:10 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

হাই কোর্টের পক্ষ থেকে বলা হয়, মন্দিরে প্রবেশ করা নারীদের মৌলিক অধিকার এবং সরকার (নারীদের) এ অধিকার রক্ষা করবে। নারীদের মন্দিরে প্রবেশে বাধাদানকারী যে কাউকেই ছয়মাসের জেল ভোগ করতে হবে।

শতবছর ধরে প্রচলিত প্রথা অনুযায়ী, ভারতের কয়েকটি মন্দিরে নারীদের প্রবেশ করতে দেওয়া হয় না। যেগুলোর মধ্যে মহারাষ্ট্রের আহমেদনগর এলাকার শনি শিঙ্গনাপুর মন্দির একটি।

নারীর প্রতি বৈষম্যমূলক এ প্রথার বিরুদ্ধে জানুয়ারিতে ‘ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড’ নামের একটি গোষ্ঠী পূর্ব ঘোষণা দিয়ে মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করে।

কয়েকশ নারী খালি পায়ে মন্দিরের দিকে রওয়ানা হলে অনেক দূরে থাকতেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সংগঠনটি আদালতের আশ্রয় নেয়।

মু্ম্বাই হাই কোর্টের ওই আদেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। স্থানীয় গণমাধ্যমকে সরকার পক্ষ থেকে বলা হয়, কোনোও ব্যক্তি নারীদের কোনও মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে।

পুরনো খবর:

ভারতে শিঙ্গনাপুর মন্দিরে নারীদের প্রবেশে বাধা