২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান্ধীর ডায়েরি, তরবারি মোদীকে দিলেন পুতিন 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাত্মা গান্ধীর ডায়রির একটি পাতা এবং ১৮ শতকের একটি ভারতীয় তরবারি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:16 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

মোদীর রাশিয়া সফরকালে বুধবার সন্ধ্যায় এক ভোজসভায় পুতিন তাকে এ উপহার দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মহাত্মা গান্ধীর ডায়রির পাতাটিতে গান্ধীর হাতের লেখা রয়েছে। আর অপর উপহারটি অষ্টাদশ শতাব্দীতে বাংলার প্রাচীণ রূপোয় মোড়া তরবারি।

দু’দিনের সফরে বুধবার রাতে মস্কো পৌঁছন মোদী। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর রাশিয়ায় এটিই মোদীর প্রথম সফর। সেখানে বৃহস্পতিবার ষোড়শ ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মোদীর।

এছাড়াও, মোদীর দু’দিনের এ সফরের উদ্দেশ্য, প্রতিরক্ষা, বাণিজ্য ও সন্ত্রাস মোকাবিলা-সহ বিভিন্ন দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে আলোচনা।