২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হায় তৃষ্ণা!

ভারতের রাজস্থান রাজ্যে তৃষ্ণার্ত একটি চিতাবাঘ পানি পান করতে গিয়ে এলুমিনিয়ামের পাত্রে মুখ ঢোকালে পাত্রটি তার মাথায় আটকে যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 03:15 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

স্থানীয় বাসিন্দাদের বরাতে বিবিসি জানিয়েছে, মাথায় আটকে যাওয়া পাত্রটি নিয়ে প্রায় পাঁচঘন্টা পার করে চিতাবাঘটি।

হতবিহ্বল ও ভীত প্রাণীটি গ্রামের এখানে সেখানে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করতে থাকে। এ সময় স্থানীয় গ্রামবাসীরা প্রাণীটির ছবি তুলতে থাকে ও ভিডিও করে।

পরে বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা ট্রাংঙ্কুলাইজার ব্যবহার করে চিতাবাঘটিকে অজ্ঞান করে পাত্রটি করাত দিয়ে কেঁটে ওর মাথা থেকে সরিয়ে নেন।

স্থানীয় গণমাধ্যমকে ওই কর্মকর্তারা বলেছেন, চিতাবাঘটিকে দেখে মনে হচ্ছিল এর চেয়ে ভয়ানক কোনো অভিজ্ঞতা ওর হয়তো কখনো হয়নি।  

সাম্প্রতিক এক গণনায় ভারতে ১২ হাজার থেকে ১৪ হাজার চিতাবাঘ আছে বলে জানা গেছে।