২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেন-লরি সংঘর্ষে নিহত ৫

ভারতের অন্ধ্র প্রদেশে একটি ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষে কর্নাটকের একজন বিধায়কসহ পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত আটজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 09:09 AM

Updated : 25 Apr 2022, 01:46 PM

ভারতের এনডিটিভি জানিয়েছে, রোববার গভীর রাতে অনন্তপুর জেলার পেনুকোণ্ডা মণ্ডলে একটি লেভেল ক্রসিংয়ে বেঙ্গালুরু-নানদেড় এক্সপ্রেস এই দুর্ঘটনায় পড়ে।

চালক নিয়ন্ত্রণ হারালে গ্রানাইটবোঝাই লরিটি ওই লেভেল ক্রসিংয়ে টলন্ত ট্রেনের একটি বগিতে গিয়ে ধাক্কা খায়। এতে লরির চালক ও তার সহকারী এবং তিন ট্রেনযাত্রী নিহত হন। 

নিহতদের মধ্যে রায়চুরের দেবাদুর্গ আসনের বিধায়ক কংগ্রেস নেতা এ এ ভেঙ্কটেশ নায়কও রয়েছেন।

সংঘর্ষের পর ট্রেনটির তিনটি বগি লাইন ছেড়ে বেরিয়ে যায় এবং বেঙ্গালুরু-গুন্টাকাল রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে এনডিটিভির খবরে বলা হয়।

এর আগে গত ৫ অগাস্ট ভারতের মধ্যপ্রদেশের হারদা এলাকায় একটি ছোট সেতু পার হওয়ার সময় কয়েক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন দুর্ঘটনায় পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়।

পুরনো খবর:

ভারতে একই স্থানে দুর্ঘটনায় দুই ট্রেন, নিহত ২৭