২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভূমিকম্পে প্রকম্পিত দক্ষিণ এশিয়া 

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভুমিকম্পে দক্ষিণ এশিয়াজুড়ে কম্পন অনুভূত হয়েছে। কাবুল, ইসলামাবাদ এবং নয়াদিল্লি কেঁপে উঠেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Aug 2015, 10:36 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

ইউএস জিওলজিকাল সার্ভের তথ্যানুযায়ী, ভুমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৮৮ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিলো ২০৯ কিলোমিটার।

সোমবার আফগানিস্তানের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুভূত হয় শক্তিশালী ভূকম্পন। এ কম্পনে বাড়ি থেকে বের হয়ে আসে মানুষজন।

বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে উৎপত্তিস্থলের ২৯০ কিলোমিটার দূরে পাকিস্তানের খাইবার প্রদেশে, পাঞ্জাব এবং ইসলামাবাদেও। কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং শ্রীনগরও।

তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।