প্লাস্টিকের টব তৈরিতে ব্যস্ত কারিগররা
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় গড়ে উঠেছে প্লাস্টিকের নানা পণ্যের কারখানা। এসব কারখানায় তৈরি হচ্ছে বিভিন্ন আকৃতি ও রঙের প্লাস্টিকের টব। ঘর সাজানো, ইনডোর প্ল্যান্ট ও ছাদবাগানে এসব টবের চাহিদা বাড়ায় কারখানাগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা।
