রাড্ডায় ‘দোকান সমিতির’ ব্যানার সরেছে, চলছে সংস্কার
ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ এর কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার চার দিন পর সেখান থেকে হামলাকারীদের ‘সমমনা দোকানদার সমিতি লি.’ ব্যানার সরানো হয়েছে। সোমবার এক্সক্যাভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে জায়গাটি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। ভাঙাচোরা কক্ষগুলোও পরিষ্কার করে সেখানে কাজ শুরু করেছেন রাড্ডার স্বাস্থ্যকর্মীরা।
