ঢাকা নিরাপত্তার চাদরে
রাত পোহালেই শুরু হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আগের দিন শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সড়কে টহল দিতে দেখা গেছে নিরাপত্তা সদস্যদের।
