ডিমের বাজারে অস্বস্তি
বেশকিছু দিন ধরেই চড়ে আছে ডিমের দাম। ঢাকার কারওয়ান বাজারে লেয়ার মুরগির বাদামি রঙের ডিম আকারভেদে পাইকারিতে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। তবে খুচরায় ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা প্রতি ডজন।
