পুড়ছে পলিথিনের বর্জ্য, বাড়ছে বায়ু দূষণ
ঢাকার কামরাঙ্গীরচরের চারপাশের নিচু এলাকায় দিনের বেশির ভাগ সময়ই পোড়ানো হয় পলিথিন। রাজধানী ও এর আশপাশের বায়ু এভাবেই দূষিত হয়ে পড়ছে। এর সঙ্গে আরও সব কারণ মিলিয়ে শীতের শুরুতে বায়ু দূষণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের দূষিত বায়ুর শহরের তালিকায় বুধবার ঢাকা রয়েছে এক নম্বরে। গত এক মাসের মধ্যে এদিনই বাতাস ছিল সবচেয়ে দূষিত।
