দেয়ালে দেয়ালে বিশ্বকাপ
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের বাকি আর ৪ দিন; এরইমধ্যে উত্তেজনা শুরু হয়েছে ঢাকার ফুটবলপ্রেমীদের মধ্যে। স্বামীবাগের কে এম দাস লেনের একটি গলির দেয়াল রঙিন হয়েছে তারকা খেলোয়াড়দের মুখাবয়বে। স্থানীয় তরুণরা নিজ উদ্যেগে এঁকেছেন এসব।
